গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার উৎসব মহাকুম্ভ : মোদী 

    ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার উৎসব মহাকুম্ভ : মোদী 

    0
    240
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার বিরাট উৎসব মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের সূচনায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একযুগ পর ফের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভের মহা আয়োজন।
    আর প্রথম দিনই প্রয়াগরাজে দেখা গিয়েছে ভক্তদের ঢল। কুম্ভমেলার প্রধান শাহী স্নান শুরু হয়েছে সকাল থেকেই। শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য থেকে নয়। বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন প্রয়াগরাজে। কুম্ভমেলার শুরুর দিন থেকেই তাঁরা শাহী স্নানে মন দিয়েছেন।এই আবহে সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, পৌষ পূর্ণিমায় পবিত্র স্নানের মধ্য দিয়ে প্রয়াগরাজের পুণ্যভূমিতে মহাকুম্ভ শুরু হয়েছে।তিনি বিশ্বাস এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত এই ঐশ্বরিক অনুষ্ঠানে সমস্ত ভক্তদের আন্তরিকভাবে অভিনন্দন জানান। ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার এই মহৎ উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা যোগাবে। পৌষ পূর্ণিমার জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।অন্যদিকে, কুম্ভমেলা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজ জুড়ে। লাখো লাখো ভক্তের নিরাপত্তায় কয়েকশো পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ত্রিবেণী সঙ্গমে। ২০২৫-এর মহাকুম্ভে পুণ্যার্থীদের নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে নানা ব্যবস্থা করা হয়েছে। যার মধ্য অন্যতম আকর্ষণ হল আকাশপথে হেলিকপ্টার জয়রাইড। এছাড়া দর্শকদের আনন্দ দিতে থাকবে ৫ হাজার ২৫০ শিল্পীর পারফরম্যান্স। ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলায় এক অভূতপূর্ব ড্রোন শো এবং ওয়াটার লেজার শো অনুষ্ঠিত হবে, যা মেলার মহিমা আরও বাড়িয়ে তুলবে।