
প্রয়াত হয়েছেন মহানায়ক উত্তম কুমারের সহ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
দীর্ঘ রোগভোগের পর রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার কারণে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে কল্যাণ। খবর, রাতেই হাসপাতাল থেকে সরাসরি অভিনেতার মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করা কল্যাণের প্রথম ছবি তপন সিনহার আপনজন। সেই সময় তিনি সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে-সহ ৪০০টিরও বেশি ছবিতে অভিনয় করছেন।



