প্রয়াত প্রবীণ অভিনেতা মনোজ কুমার

0
160
ছবি সৌজন্যে : এক্স
ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মুম্বইতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব মন কেড়েছিল বহু মানুষের।
এক সময়ে বলিউডের সেরা দশ অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকত। পুরব ওউর পশ্চিম, ক্রান্তি-র মতো দেশাত্মবোধক সিনেমা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে বয়সের ভারেই অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই লাইমলাইট থেকে দূরে ছিলেন মনোজ কুমার।
বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যা ভুগছিলেন তিনি। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই হৃদরোগ জনিত সম্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া তাঁর লিভার সিরোসিসও হয়েছিল তাঁর।