
প্রয়াত বর্ষীয়াণ বলি অভিনেত্রী কামিনী কৌশল। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
জানা গিয়েছে, ৯০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। নীচা নগর দিয়ে যাত্রা শুরু, যা ১৯৪৬ সালে কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পাম ডি আর জিতেছিল। পরবর্তিতে তিনি শহিদ, নদিয়া কে পার, শবনম, আরজ এবং বিরাজা সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছিলেন। কামিনী কৌশলের দুই ছেলে শ্রাবণ, বিদর এবং রাহুল সুদ রয়েছেন। কামিনী ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতীকী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুকে এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন অনুরাগীরা। প্রায় সাত দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন কামিনী কৌশল। সাদা-কালো ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর।
দিলীপ কুমার, রাজ কুমারের মতো বলিউডের বড় তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। বিনোদনজগতে মার্জিত, বুদ্ধিমতী ও ভদ্র মানুষ হিসাবে পরিচিত ছিলেন।
