গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত

    প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত

    0
    175
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    প্রয়াত হয়েছে প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার গভীর রাতে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ বাম নেতা।
    ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। সিপিএমের ছাত্রশাখা এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা।  ১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব ভট্টাচার্য। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দলবিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম।
    তবে আদ্যপান্ত বামমনস্ক নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। পরবর্তী সময়ে দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি।