প্রেম সাগর-র জীবনাবসান

0
132
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ রোগভোগের পর জীবনাবসান প্রযোজক এবং চিত্র গ্রাহক প্রেম সাগরের। তিনি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রামানন্দ সাগরের ছেলে এবং প্রযোজক শিব সাগরের বাবা।
মৃত্যুকালে তাঁর বয়স হযেছিল ৮৪ বছর। রামানন্দ সাগর আইকনিক টেলিভিশন সিরিজ রামায়ণ তৈরির আজও জনপ্রিয় হয়ে আছেন। একটি সূত্র জানিযেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। অবশেষে রবিবার প্রয়াত হয়েছেন তিনি। বিকালে মম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তিনি একজন সিনিয়র প্রযোজক এবং বিখ্যাত চিত্রগ্রাহক ছিলেন যিনি ভারতীয় সিনেমা এবং টেলিভিশনে সাগর পরিবারের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
১৯৬৮ ব্যাচের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রাক্তন ছাত্র প্রেম সাগরের প্রশিক্ষণ তাঁকে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিতে একটি শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত করেছিল। তিনি তাঁর বাবার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা সাগর আর্টসের অধীনে অনেক প্রকল্পের ভিজ্যুয়াল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।