
ভারত কখনও মানবাধিকার নিয়ে কাউকে ভাষণ দেয় না। এমনই মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসে জগদীপ ধনখড় বলেছেন, ভারতীয় সংবিধান মানবাধিকারের জন্য নর্থ স্টার। সংবিধানের প্রস্তাবনা, সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা কামনা করাই মানবাধিকারের মূল কথা। যে কোনও ধরনের বৈষম্য মানবাধিকারের মূল দিকগুলোর জন্য চ্যালেঞ্জিং। জনসাধারণের প্রতিক্রিয়ার মাধ্যমে মানবাধিকার সর্বোত্তমভাবে সুরক্ষিত হয়। জনগণের চেয়ে মানবাধিকারের বড় রক্ষক আর কেউ হতে পারে না।তাঁর কথায়, মানবাধিকার লঙ্ঘন ঘটলে জনগণকে শক্তভাবে দাঁড়াতে হবে। অন্যের মানবাধিকারকে সম্মান করা মানে নিজের মানবাধিকারকে সম্মান করা। এই বিষয়ে এমন কিছু অশুভ শক্তি রয়েছে, যেগুলি সঙ্ঘবদ্ধভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করে। তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু, ভারত কখনও মানবাধিকার নিয়ে কাউকে ভাষণ দেয় না, শিক্ষা দেওয়ার দায় তুলে নেয় না।
দেশভাগ, জরুরি অবস্থা জারি হল সেইসব আতঙ্কের ঘটনা, যা স্বাধীনতার ভঙ্গুর দশাকে স্মরণ করিয়ে দেওয়ার অত্যন্ত প্রকৃষ্ট উদাহরণ।









