শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাক্ষাতে ভারতের উপরাষ্ট্রপতি

0
110
ছবি সৌজন্যে : এক্স
প্রথমবারের মতন শ্রীলঙ্কা সফরে গিয়ে সে দেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসনায়েকের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এক্স-এ দেওয়া এক পোস্টে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দুই নেতার মধ্যে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত বিবরণ দিয়ে তিনি আরও বলেছেন, ঐকীয় ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত-শ্রীলঙ্কা বহুমুখী সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেছেন।
উপরাষ্ট্রপতি প্রতিবেশী প্রথম নীতির প্রতি ভারতের অঙ্গীকার এবং উভয় দেশের স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।