গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment হলে দর্শক ফেরাল ভিকির ছাবা

    হলে দর্শক ফেরাল ভিকির ছাবা

    0
    172
    ছবি সৌজন্যে : এক্স

    ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক সিনেমা ছাবা মুক্তি পেয়েছে। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়েই সাড়া ফেলেছিল। এবার মুক্তির পর প্রথম দিনের আয়েও দাপট দেখাচ্ছে ছাবা। রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন বক্স অফিসে দুর্দান্ত পারফরম করেছে ভিকি কৌশলের ছাবা। প্রথম দিনে সব ভাষা মিলিয়ে সিনেমার আয় হয়েছে প্রায় ৩১ কোটি টাকা।

    আর বিশ্বব্যাপী আয় করেছে ৪৭ কোটি টাকা।রিপোর্ট অনুসারে,ছাবা উদ্বোধনী দিনে হিন্দি ভার্সন থেকে মোট ৩৫.১৭ শতাংশ আয় করেছে।যার মধ্যে, মর্নিং শোয়ের ক্ষেত্রে ৩০.৫১ শতাংশ, বিকেলের শোয়ে ৩৪.৫০ শতাংশ এবং সন্ধ্যার শো থেকে ৪০.৫১ শতাংশ দর্শক সিনেমাটি দেখেছেন।এর আগে ভিকি কৌশলের উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তির প্রথম দিন সর্বাধিক আয় করেছিল তার ক্যারিয়ারে।৮.২০ কোটি টাকা আয় করেছিল সিনেমাটি। তবে সেই আয়কে এবার ছাপিয়ে গেল ছাবা। চলতি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে এটি।অক্ষয় কুমারের স্কাই ফোর্স’কেও পেছনে ফেলে দিয়েছে। স্কাই ফোর্স গত মাসে মুক্তি পেয়ে প্রথম দিনে ১৫.৩০ কোটি টাকা আয় করেছিল। ছাবা’র জন্য নিজেকে নতুন করে গড়েছেন অভিনেতা ভিকি কৌশল।ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করার জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন।

    শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও। শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। ছাবা’র ট্রেলার মুক্তি পাওয়ার তিনি তাতে নজর কেড়েছেন।আর স্বাভাবিক ভাবেই ভিকির কারণেই এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার।