
সিবিআই তদন্ত এখনই চাইছেন না গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবার। পুলিশ-প্রশাসনের ওপর ভরসা রয়েছে বলে জানিয়েছে তারা। শুক্রবার সাউথ ক্যালকাটা ল’কলেজের ধর্ষণকাণ্ড সামনে আসার পর নানামহলে সিবিআই তদন্তের দাবি উঠেছে।
তখন নির্যাতিতার পরিবার পুলিশের তদন্তেই আস্থা রাখছেন। এদিকে তদন্তের স্বার্থে কসবা গণধর্ষণকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে হাওড়ার বাড়িতে নিয়ে গিয়েছে কসবা থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে জানতে পেরে তার বাড়ির সামনে ভিড় করে উত্তেজিত জনতা।
তাদের হঠিয়ে তড়িঘড়ি বাড়ির ভিতরে নিয়ে যায় পুলিশ। পোশাক এবং ইলেকট্রনিক্স গ্যাজেটের খোঁজে প্রমিতকে নিয়ে হাওড়ার বাড়িতে যান তদন্তকারী অফিসাররা।
