নির্যাতিতার মা আহত, তদন্ত হচ্ছে : সিপি 

0
119
ছবি সৌজন্যে : নিজস্ব
আর জি কর-র নির্যাতিতার মা জখম হয়েছেন বলে যে অভিযোগ সামনে এসেছে, তার তদন্ত হবে। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
তিনি জানিয়েছেন, নির্যাতিতার মা জখম হয়েছেন বলে যে অভিযোগ সামনে এসেছে, তার তদন্ত হবে। যদি মহিলার গায়ে হাত তোলা হয়ে থাকে, তবে সেই কাজ কারা করেছেন, তা খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, নির্যাতিতার মারধর করা হয়েছে, এই অভিযোগ সত্যি না মিথ্যা, তা খতিয়ে দেখা হবে। সে ক্ষেত্রে নির্যাতিতার মা যদি অভিযোগ করতে চান, পুলিশ কি হাসপাতালে যাবে তাঁর অভিযোগ নিতে? এই প্রশ্নের জবাবে কলকাতার নগরপাল বলেছেন, অভিযোগ যদি আসে অবশ্যই তদন্ত করে দেখা হবে। অভিযোগ যদি না-ও পাই, তাহলে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত করবে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, কলকাতা পুলিশের তরফে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। লালবাজার সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচীর নাম রয়েছে এফআইআরে। জওহরলাল নেহরু রোডের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে লালবাজার।
তাতে এক পুলিশকর্মীকে নিগ্রহের দৃশ্য রয়েছে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।