আক্রান্ত ছায়ানট, সংবাদমাধ্যমও, কান্না 

0
139
ছবি সৌজন্যে : এক্স
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে উপলক্ষ করে হামলা চালানো হয়েছে ছায়ানট সংস্কৃতি ভবনে।
শুক্রবার এই অভিযোগ তুলেছেন ছায়ানট কর্তৃপক্ষ। ভাঙচুর ও লুটতরাজের পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলেও জানালেন তাঁরা। ছ’তলা ভবনের সব সিসি ক্যামেরা-সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর এবং ফোন ও ল্যাপটপ লুটের অভিযোগ তোলা হয়েছে সভাপতি সারওয়ার আলি এবং সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার যৌথ বিবৃতিতে। বিবৃতিতে তাঁরা বলেছে, ছায়ানট একটি স্বেচ্ছাসেবী এবং স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোনও সরকার, বিদেশি সংস্থা বা কর্পোরেট অনুদান গ্রহণ করে না। সুতরাং, ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতিপূরণ করবে। সারওয়ার এবং লাইসার অঙ্গীকার, তাঁরা সংগীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর। ওসমান হাদির হত্যাকাণ্ডে ছায়ানটও গভীরভাবে শোকাহত জানিয়ে বিবৃতিতে বলা হয়, কিন্তু ওই সূত্র ধরে ছায়ানট সংস্কৃতি ভবনে কেন হামলা সংঘটিত হল, তা মোটেই বোধগম্য নয়। হাদির মৃত্যুর পর পরিস্থিতির সুযোগ নিয়ে সংস্কৃতি চর্চার বিরোধী শক্তি এই হামলা চালিয়েছে বলে মনে করছেন ছায়ানট কর্তৃপক্ষ। এদিকে, হামলার পর কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টারের সাংবাদিক প্রবীর। তাদের অফিস বিল্ডিং তছনছ।
আগুনে পুড়ে ছারখার। উন্মত্ত প্রতিবাদকারীরা তাণ্ডব চালিয়েছে।হার্ডডিস্কে রাখা তার সমস্ত কাজ নষ্ট হয়ে গেছে। ক্যামেরা, লেন্সের আর কিছু অবশিষ্ট নেই।