গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk জিন নিয়ন্ত্রণে যুগান্তকারী গবেষণা, নোবেল ২ মার্কিন বিজ্ঞানীর

    জিন নিয়ন্ত্রণে যুগান্তকারী গবেষণা, নোবেল ২ মার্কিন বিজ্ঞানীর

    0
    166
    জিন নিয়ন্ত্রণে যুগান্তকারী গবেষণার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন।
    মাইক্রো আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণা করেছেন দুই মার্কিন বিজ্ঞানী। সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে দুই নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে তাদের গবেষণা এবং অবদান প্রসঙ্গে নোবেল কমিটির তরফে বলা হয়েছে, সি এলেগানস নামে ১ মিলিমিটার লম্বা একটি কীটের উপর গবেষণা করেছেন দুই বিজ্ঞানী। ওই কীটের দেহে থাকা আরএনএর উপর গবেষণা করে জিন নিয়ন্ত্রণ নিয়ে নানা তথ্য মিলেছে। জীবদেহে এমআরএনএ রূপান্তরিত হয়, তার ফলেই ডিএনএর মধ্যে জিনগত প্রোটিন তৈরি হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকেই এই বিষয়গুলো নিয়ে গবেষণা হয়েছে।উল্লেখ্য, গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছিলেন কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যান। কোভিডের বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিন তৈরি করেছিলেন এই দুই মার্কিন বিজ্ঞানী।