গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার

    মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার

    0
    404
    ৭৩ তম মিস ইউনিভার্স-২০২৪-র শিরোপা জিতে নিয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার।মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়।তবে এবারের মিস ইউনিভার্স-র মঞ্চে সেরা ১২ তেও জায়গা করতে পারেননি ভারতের রিয়া সিং। 
    মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল ৭৩’তম মিস ইউনিভার্সের আসর। সেখানে সেরা ৫ প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছিলেন মেক্সিকো, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, এবং ডেনমার্কের প্রতিযোগীরা। ৫ প্রতিযোগীর মধ্যে থেকে শেষ পর্যন্ত সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার।বিজয়ী ভিক্টোরিয়া কেজারকে মুকুট পরিয়ে দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মিস নিকারাগুয়া শেনিস প্যালিসিওস। প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। দ্বিতীয় রানার আপ হয়েছেন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচের মধ্যে ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ।ফাইনাল রাউন্ডের জন্যে ভিক্টোরিয়া কেজার সুন্দর ডিজাইন করা গোলাপী গাউন পরেছিলেন। জটিল সিকুইন কাজ, স্ট্র্যাপলেস, পুঁতিযুক্ত নেকলাইন, বডিকন এই পোশাকে দুর্ধর্ষ দেখাচ্ছিল ভিক্টোরিয়া কেজারকে। সঙ্গে তাঁর হাতে ছিল গোলাপী গ্লাভস। সব মিলিয়ে ভিক্টোরিয়া কেজারের সৌন্দর্য এবং বুদ্ধিতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিচারকরা। 
    ৭৩’তম মিস ইউনিভার্সে ভারত থেকে অংশ নিয়েছিলেন জয়পুরের রিয়া সিং । সেরা ৩০-এর মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি।
    ছবি  সৌজন্যে : এক্স