ধর্মনিরপেক্ষ জোটে তামিলনাড়ুতে জয় : স্ট্যালিন

0
39
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

তামিলনাড়ুতে এবারের ভোটেও জয় নিয়ে আশাবাদী এম কে স্ট্যালিন। তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট তামিলনাড়ুতে জয়ী হবে। নির্বাচনী প্রচারের ফাঁকে স্ট্যালিন বলেছেন, মানুষের সমর্থন ও জনসমাগম দেখে বোঝা যাচ্ছে ২৩৪টি আসনের সবকটিতেই সম্ভাব্য জয় নিশ্চিত।

ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট তামিলনাড়ুতে জিতবে। বিরুদ্ধে যতগুলোই দল জোট বাঁধুক না কেন, কেউই সফল হতে পারবে না। তামিলনাড়ু বনাম দিল্লি মন্তব্য প্রসঙ্গে স্ট্যালিন বলেছেন, এআইএডিএমকে দিল্লির কাছে বন্ধক হয়ে গেছে এবং এর অধীনস্থ হয়ে পড়েছে। সুতরাং, লড়াইটা তামিলনাড়ু এবং দিল্লির মধ্যে। এটা উদ্বেগ ও হতাশার বিষয় যে একটি দ্রাবিড়ীয় দল এমন অবস্থায় পৌঁছেছে।