
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ভোটে জিতবেন। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই প্রত্যয়ী সুর শোনা গিয়েছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ-র গলায়। তিনি বলেছেন, খড়গপুর সদর তাঁর চেন জায়গা, চেনা মাটি।
সেখানে শাসকদল তৃণমূল কংগ্রেস যাকেই করিয়েছে তাঁকেই ১ লক্ষ ভোটে হারাবেন। দিলীপের মন্তব্য, প্রচার একটা ফর্মালিটি।তিনি সারাবছর মানুষের সঙ্গে যোগাযোগ করায় বিশ্বাসী। সামাজিক অনুষ্ঠান পুজোপাঠে তিনি থাকেন। তিনি সভা সমিতিতে ভাষণ দেন না। খড়গপুরে তিনি দুবার লড়াই করে জিতেছেন। বিজেপি ওখানে জেতে।
বিজেপির কোনও প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা নয়। বিজেপির লড়াই তৃণমূলের সঙ্গে।






