‘ইরান যুদ্ধে জয়’, সংঘর্ষবিরতির মধ্যেই ট্রাম্প

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ইরান যুদ্ধে জয়ী হয়েছেন, সংঘর্ষবিরতি মধ্যেই এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ চলার পর দু’সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে আমেরিকা ও ইরান। পাকিস্তানের মাটিতে একাধিক শর্তে শান্তি বৈঠকে বসতে চলেছে উভয়পক্ষ।
এর মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে পূর্ণ জয় ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব শান্তির জন্য একটা বড় দিন। ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও দাবি করেছেন, যুদ্ধে আমেরিকা সবকটি সামরিক লক্ষ্য পূরণ করে ফেলেছে। যার মধ্যে রয়েছে ইরানকে সামরিক ভাবে দুর্বল করে দেওয়া।