বিজয় মিছিলে বাধা, বিজেপি নেতাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে গ্রেফতার

0
1438
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিহারে বিপুল জয়ে দিনহাটায় বিজয় মিছিল বার করায় বিজেপির জেলা সম্পাদককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে গ্রেফতার করেছে পলিশ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধে কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক অজয় রায়কে বেআইনিভাবে গ্রেফতার করেছে দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এসআই আশরফ আলম। এই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহকে করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল বিজেপি নেতাদের ওপর গাত্রদাহ মেটাতে পুলিশকে যত্রতত্র এইরকম অপব্যবহার করছে। জানা গিয়েছে বিহারে এনডিএ জয় পেতে কোচবিহারের দিনহাটায় মিছিল বের করে বিজেপি। অভিযোগ পুলিশ বাধা দিতে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের দাবি মিছিলের জন্য কোনও অনুমতি ছিল না। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন পশ্চিমবঙ্গকে বিহারের থেকে শেখা উচিত।
যে বিহারে খুন, হিংসা, নৈরাজ্য রোজকার ঘটনা ছিল সেই বিহারে এতবড় নির্বাচনে কোথাও কোনও রক্তপাত হয়নি।