
ভোটের মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে করা মানহানির মামলা প্রত্যাহার করে নিয়েছেন প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই। বৃহস্পতিবার বিচারপতি প্রতীক জালানের এজলাসে ওই মামলা প্রত্যাহারের কথা জানিয়েছেন জয় অনন্ত দেহাদ্রাই।
বৃহস্পতিবার মামলার শুনানিতে জয় অনন্ত দেহদ্রাইয়ের পক্ষে আইনজীবী রাঘব অবস্থি উপস্থিত ছিলেন। মামলা প্রত্যাহারের শর্ত হিসেবে তিনি বলেছেন, মহুয়া মৈত্র যদি বিবৃতি দেন যে তিনি জয় অনন্ত দেহদ্রাইয়ের বিরুদ্ধে কোনও বিবৃতি দেবেন না, তবে মামলা প্রত্যাহার করতে প্রস্তুত তাঁর মক্কেল। এরপরেই বিচারপতি প্রতীক জালান জানিয়েছেন, উভয়পক্ষের আইনজীবী একসঙ্গে বসে বিবেচনা করতে পারেন। পরে মামলা প্রত্যাহার করে নেন জয় অনন্ত দেহদ্রাই। উল্লেখ্য, ২ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে।
