স্বামীকে ভিডিওকল! পর্ণশ্রীতে নববধূর ঝুলন্ত দেহ

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব
আত্মঘাতী হওয়ার আগে স্বামীকে ভিডিওকল, পর্ণশ্রীর পাঠকপাড়া রোডের কাছে একটি বাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারে চাপানউতোর শুরু হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ২৮-র পূজা সিং।
তাঁর স্বামী মুকেশ সিং আইটি কর্মী। সূত্রে খবর, পূজার বিয়ে হয়েছিল মাত্র দেড় মাস আগে। শনিবার রাতে আত্মঘাতী হওয়ার আগে স্বামীকে ভিডিও কল করে জানায় গৃহবধূ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে। স্বামীর সঙ্গে ফোনে পূজার কী কথা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
স্বামীর সঙ্গে কোনও অশান্তি নাকি অন্য কোনও পারিবারিক ঝামেলার কারণেই এই ঘটনা কিনা তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।