আইওএস ২৬-তে ‘ভিডিও ইন দ্য কার’

0
197
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অ্যাপল কারপ্লেতে এতদিন ইউটিউব দেখা যেত না। নিরাপত্তার কারণেই গাড়ির ইনফোটেইনমেন্ট স্ক্রিনে ভিডিও চালানোর অনুমতি দেয়নি অ্যাপল।

এর কারণ ড্রাইভারের সামনে ভিডিও চললে মনোযোগ ব্যাহত হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।মোদ্দা কথা,কারপ্লেতে এতদিন ইউটিউব বা নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং অ্যাপ দেখা যেত না। তবে আইওএস ২৬ থেকে এই চিত্র বদলাতে যাচ্ছে।চলতি বছরের সেপ্টেম্বর থেকে আইওএস ২৬ সাধারণ ইউজারদের জন্য আসতে শুরু করেছে। এতে আইফোনে নতুন ফিচার আসার পাশাপাশি কারপ্লেতেও কিছু বড় আপডেট দিয়েছে অ্যাপল, যার মধ্যে অন্যতম গাড়ির পর্দায় ইউটিউব উপভোগের সুবিধা। তবে শুধু সফটওয়্যার আপডেট করলেই গাড়ির স্ক্রিনে ভিডিও দেখা যাবে, বিষয়টি এমন নয় বলে।অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইট বলছে, আইওএস ২৬-এ কারপ্লেতে অ্যাড হয়েছে ,ভিডিও ইন দ্য কার ফিচার যা আইফোনের ভিডিও গাড়ির ডিসপ্লেতে স্ট্রিম করতে দেবেতবে সুবিধা চালু করতে গাড়ি নির্মাতা কোম্পানিকে তাদের ইনফোটেইনমেন্ট সিস্টেমে,কারপ্লে উইথ এয়ারপ্লে ভিডিও সাপোর্ট অ্যাড করতে হবে।তাই গাড়ি নির্মাতা কোম্পানি ওভার-দ্য-এয়ার আপডেট বা ডিলারের মাধ্যমে এই ফিচার সক্রিয় না করলে বা এমন সুবিধাযুক্ত নতুন গাড়ি না নিলে পার্ক করা অবস্থায়ও গাড়ির স্ক্রিনে ইউটিউব দেখা সম্ভব হবে না।অ্যাপল আনুষ্ঠানিকভাবে ইউটিউব দেখার সুবিধা না দিলেও কিছু উপায়ে গাড়ির ইনফোটেইনমেন্ট স্ক্রিনে ভিডিও চালানো যায়। এর জন্য বিশেষ কিছু ডিভাইস কিনতে হয় যেমন,কারলিংকইট এআই বক্স। এর ভেতরে অ্যান্ড্রয়েড ১৩ সিস্টেম থাকে ফলে ইউটিউব বা নেটফ্লিক্সের মতো অ্যাপ ইনস্টল করা যায়।একইভাবে ,অটোস্কাই কারপ্লে টিভি অ্যাডাপ্টার ডিভাইসটিও ব্যবহার করা যায়।এটি গাড়িতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট যোগ করে এবং এইচডিএমআই পোর্টের মাধ্যমে স্ট্রিমিং স্টিকও সংযুক্ত করা যায়।

ফলে গুগল ক্রোমকাস্ট, গুগল টিভি স্ট্রিমার কিংবা এমনকি স্টিম ডেক বা নিনটেনডো সুইচ ২-এর মতো গেমিং কনসোলও গাড়ির স্ক্রিনে চালানো সম্ভব,যেন ছোট একটি টিভি। তবে সব ধরনের ওয়্যার্ড-টু-ওয়্যারলেস অ্যাডাপ্টারে এই সুবিধা পাওয়া যাবে না।