মৃত্যুর আগে ভিডিয়োবার্তা, পাঞ্জাবে ছাত্রীর দেহ

0
13
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পাঞ্জাবের অমৃতসরে মাইনে দিতে না পারায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লাগাতার হেনস্থার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়।
সেই ভিডিয়ো পুলিশের হাতে আসতেই স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে পুলিশ। তার পর তদন্ত শুরু হয়। পুলিশ জানিয়েছে, মৃতা অমজ্যোত কউর। মামারবাড়িতে থাকত ওই ছাত্রী।
সেখানে থেকেই পড়াশোনা করত। ২২ মে অমজ্যোতের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে সন্দেহ, বিষাক্ত কোনও কিছু খেয়ে আত্মঘাতী হয়েছে সে। পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অমজ্যোতকে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর আগে একটি ভিডিয়ো রেকর্ড করে সে। কোন পরিস্থিতি তাকে এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে, সেখানে উল্লেখ করে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছে ওই ছাত্রী।