
প্রথমবার প্রশ্নপত্র ফাঁসের জেরে দ্বিতীয়বার ২১ জুন নিট পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা ভালো হয়নি মহরাষ্ট্রের হিঙ্গোলির বাসিন্দা এক নিট পরীক্ষার্থীর। হতাশায় কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি! নিজেকে শেষ করার আগে ভিডিওবার্তায় বলেছেন, মা, ক্ষমা করো।
পরের জন্মে তোমার গর্ভেই জন্ম নেবো। আত্মঘাতী হয়েছেন ১৮ বছরের সুশীল ধাগে। মৃত্যুর আগে পরিবারকে একটি ভিডিও বার্তা পাঠান তিনি। ৩৩ সেকেন্ডের ভিডিওবার্তায় নিজের বিষাদগ্রস্ততার কথা জানান সুশীল। মোবাইলে তোলা ভিডিওটি পরিবারের সদস্যদের পাঠানোর পর গভীর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নিট পরীক্ষার্থী সুশীল ধাগে! পুলিশে অভিযোগ জানানোর সময় পরিবারের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয়বারের নিট পরীক্ষা ভালো হয়নি বলেই আত্মহত্যা করেছেন যুবক।
