গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology উইন্ডোজ ১১ তে ফিরছে ভিডিও ওয়ালপেপার

    উইন্ডোজ ১১ তে ফিরছে ভিডিও ওয়ালপেপার

    0
    141
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    উইন্ডোজ ইলেভেন ইউজারদের জন্য নতুন চমক নিয়ে আসছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটির লেটেস্ট ভার্শনে পরীক্ষামূলকভাবে অ্যাড হয়েছে ভিডিও ওয়ালপেপার ফিচার।

     ইউজারদের ডেস্কটপে এমপিফোর বা এমকেভি ফরম্যাটের ভিডিওকে ওয়ালপেপার হিসেবে সেট করার সুযোগ দেবে। যেখানে ডেস্কটপ স্ক্রিনে প্রবেশ করলেই ভিডিও প্লে হতে শুরু করবে। জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ওয়ালপেপার ইঞ্জিন এর মতোই কাজ করবে ফিচারটি।উল্লেখ্য,এর আগেও উইন্ডোজ ভিস্তা’র লেটেস্ট ভার্শনে ড্রিমসিন ফিচারের মাধ্যমে ভিডিও ওয়ালপেপারের সুবিধা দিয়েছিল মাইক্রোসফট। তবে উইন্ডোজ সেভেন থেকে সেই সুবিধা সরিয়ে নিয়েছে কোম্পানিটি। বলা হচ্ছে, উইন্ডোজ ইউজারদের বহুল প্রত্যাশিত ফিচার ভিডিও ওয়ালপেপার, যার ইঙ্গিত মেলে, পিসি গেম কেনা, খেলা এবং আলোচনার জনপ্রিয় প্ল্যাটফর্ম,স্টিম-এ। বিপুলসংখ্যক ইউজারের কারণে প্ল্যাটফর্মটির শীর্ষ ১০ গেইম ও অ্যাপের তালিকায় রয়েছে ওয়ালপেপার।এদিকে, গত কয়েক বছর ধরে উইন্ডোজ ইলেভেন-এর জন্য ডাইনামিক অ্যানিমেটেড ওয়ালপেপার পরীক্ষা চালাচ্ছিল মাইক্রোসফট।এ বছরের শুরুর দিকে ফাঁস হওয়া এক নকশায় এর সঠিক চেহারাও সামনে এসেছে।

    ২০২৩ সালে ফিচারটি চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা উইন্ডোজ ইলেভেন -এর অফিসিয়াল ভার্শনে জায়গা করে নিতে পারেনি।ধারণা করা যাচ্ছে, নতুন ভিডিও ওয়ালপেপার ফিচার উইন্ডোজ ইলেভেন ইউজারদের অভিজ্ঞতায় এক অন্য মাত্রা অ্যাড করবে।