গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata গৌতম হালদারের শাড়ি পরে ২০ বছর পর ফিল্ম ফেস্টিভ্যালে বিদ্যা

    গৌতম হালদারের শাড়ি পরে ২০ বছর পর ফিল্ম ফেস্টিভ্যালে বিদ্যা

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২০ বছর আগে পরিচালক গৌতম হালদারের ছবি ভাল থেকোর প্রিমিয়ারে যে শাড়ি পরে এসেছিলেন, সেই লাল কালো বোমকাই শাড়িতেই কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছেন বিদ্যা বালন।
    তিনি জানিয়ছেন তাঁর পরনের শাড়িটি ২০০৩ সালে প্রয়াত পরিচালক গৌতম হালদার দিয়েছিলেন। সেই শাড়িটি যন্ত করে রেখে দিয়েছেন। শুধু শাড়ি পরা নয়, তাঁকে স্মরণ করে ২ মিনিটের নীরবতাও পালন করেছেন। প্রিয় পরিচালককে নিয়ে কথা বলতে গিয়ে চোখে জলও দেখা গিয়েছে নায়িকার। পুরনো দিনের কথা স্মরণ করে বিদ্যা বলেছেন একের পর এক দক্ষিণী সিনেমা বাতিল হচ্ছিল, তাঁর হাতে কাজ বলতে কয়েকটা বিজ্ঞাপনী ছবি। সেই সময় গৌতম হালদার তাঁকে ভাল থেকো ছবির জন্য বেছেছিলেন। প্রথম দিনের শুটিংয়ে বিপরীতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর ভয় হয়নি।
    পরিচালক তাঁকে খুব সুন্দরভাবে আনন্দী চরিত্রটি বুঝিয়েছিলেন। তবে জ্যাঠামশাই উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেয়েছিলেন সেকথাও অকপটে স্বীকার করেছেন। বলেছেন তিনি বাংলার, বাঙালির। তাঁর নানান কাজে নানাভাবে বাংলা যোগ রয়েছে।