রবিবার সকাল থেকে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব
পূর্ব ঘোষণা অনুযায়ী রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ফের সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
রক্ষণাবেক্ষণের কারণে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকায়, ট্র্যাফিক পুলিশ বিশেষ বিকল্প রুট চালু করেছে। টার্ফ ভিউ এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের  দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, পশ্চিমমুখী গাড়িগুলি-যেগুলি কেপি রোড ও জিরাট আইল্যান্ড থেকে আসছে। সেগুলি ১১ ফার্লং গেট ঘুরে, তারপর সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করে যাতায়াত করছে।
এছাড়া, পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে বাঁক নিয়ে একই পথে অর্থাৎ সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ধরে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভও বাড়ছে।