গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Howrah টানা ১৬ ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু

    টানা ১৬ ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু

    0
    192
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবারও ১৬ ঘণ্টা বন্ধ রয়েছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। কেবল এবং বিয়ারিংয়ের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রয়েছে সেতুতে যান চলাচল।

    গত অগাস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সপ্তাহের বাকি দিনগুলিতে, অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সেতুতে যানবাহন চাপ বেশি থাকে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। তা নজরে রেখেই সেতু সংস্কারের কাজের জন্য সপ্তাহান্ত বেছে নেওয়া হয়েছে। কোনও সপ্তাহে শুধু রবিবার দিনের বেলার একটা বড় সময়, আবার কোনও সপ্তাহে শনি এবং রবিবার মিলিয়ে অন্তত ১৬ থেকে ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয় সেতু। তার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ বিকল্প রুটের ব্যবস্থাও করে।

    ১৯৯২ সালে প্রধানমন্ত্রী নরসিংহ রাও এই বিদ্যাসাগর সেতু উদ্বোধন করেছিলেন। তখন রাজ্যে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। প্রশাসনিক সূত্রে খবর, উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেবল বদলানোর কাজ কখনও হয়নি। এ বার সেই কাজই শুরু হয়েছে।