
রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু।
ওই সময়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না বিদ্যাসাগর সেতুতে। গত ৩১ অক্টোবরেও ৮ঘন্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। সেদিন সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। জানা গিয়েছে, ব্রিজের স্টে এবং হোল্ডিং ডাউন পাল্টানো হয়েছে। ওই কাজ না করা হলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। কলকাতার অন্যতম ব্যস্ত সেতু দ্বিতীয় হুগলি সেতু।
রবিবার ঘুরপথ দিয়ে সাঁতরাগাছিতে যান চলাচল করবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।







