ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে স্বাগত মোদীর

0
176
viyetnam er pm ke alingon modi r
viyetnam er pm ke alingon modi r
রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনকে প্রথাগতভাবে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একাধিক বিষয় নিয়ে ভারত সফরে এসেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ফাম মিন চিন রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হলে তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। দুই রাষ্ট্রনেতা একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পর প্রধানমন্ত্রী মোদী এবং ফাম মিন চিন দুই দেশের প্রতিনিধি দলের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন।