গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ধর্মীয়স্থান-স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ করলেন বিজয়

    ধর্মীয়স্থান-স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ করলেন বিজয়

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স
    ধর্মীয়স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি নিষিদ্ধ হয়েছে তামিলনাডুতে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অ্যাকশনে বিজয় থলপতি। রবিবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়।
    কংগ্রেস, ভিসিকে, দুই বাম দল-র সমর্থনে সরকার গড়েছে বিজয়ের দল টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েই মদ বিক্রির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। তামিলনাডুতে সাড়ে ৪ হাজারের ওপর অনুমোদিত মদের দোকান রয়েছে।
    তারমধ্যে ৭১৭টি দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বিজয়। এদের মধ্যে ২৭৬টি দোকান ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬ টি মদের দোকান শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে। আর বাসস্ট্যান্ডের কাছে অন্তত ২৫৫টি দোকান রয়েছে। এদের সব দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বাড়িতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন বিজয়।