গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘জাল সমর্থনপত্র রাজ্যপালকে দিয়েছেন বিজয়’! 

    ‘জাল সমর্থনপত্র রাজ্যপালকে দিয়েছেন বিজয়’! 

    0
    33
    ছবি সৌজন্যে : এক্স
    সরকার গঠন নিয়ে টানাপড়েনের মধ্যেই এ বার নতুন অভিযোগ তামিলনাড়ুতে। তামিলাগা ভেট্টি কাজাগম-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে রাজ্যপালের কাছে জাল সমর্থনপত্র পেশের অভিযোগে পুলিশে অভিযোগ করেছে বিজেপি এবং এডিএমকের সহযোগী দল আম্মা মক্কাল মুনেত্রা কাজাগম। 
    পুলিশের কাছে দীনকরণের অভিযোগ, রাজ্যপালের কাছে বিজয় ১১৯ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছেন। তাতে তাঁর দলের বিধায়ক এস কামরাজের নাম রয়েছে। কিন্তু কামরাজ আদৌ সমর্থনপত্রে সই করেননি।
    এএমএমকে প্রধান টিটিভি দীনকরণ চেন্নাইয়ের গুইন্ডি থানায় টিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যেখানে সরকার গঠনের দাবি জানাতে একটি জাল সমর্থনপত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দীনকরণ তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বান্ধবী তথা প্রাক্তন এডিএমকে নেত্রী শশীকলা নটরাজনের ভাইপো।