গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পদপিষ্টকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে চেন্নাইয়ে সাক্ষাৎ বিজয়ের  

    পদপিষ্টকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে চেন্নাইয়ে সাক্ষাৎ বিজয়ের  

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চেন্নাইয়ের ঘটনার প্রায় এক মাস পরে আগামী সোমবার আহত ও মৃত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে প্রধান থালাপতি বিজয়।
    সূত্রের খবর, ইতিমধ্যেই দল একটি রিসর্টে ৫০টি ঘর বুক করেছেন যাতে বিজয় সব ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আলাদা করে ব্যক্তিগতভাবে কথা বলতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারদের আনতে বাসের বন্দোবস্ত করা হয়েছে।
    গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বিজয়কে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। তাই চেন্নাইতেই এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ইতিমধ্যেই ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে টিভিকে প্রধান। বর্তমানে মামলার তদন্ত করছে সিবিআই।