গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাজীব হত্যাকারী প্রভাকরণের প্রশংসায় বিজয়

    রাজীব হত্যাকারী প্রভাকরণের প্রশংসায় বিজয়

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভোটের আগে শ্রীলঙ্কানজাত তামিলদের নিজের দিকে টানার কাজ শুরু করেছেন দক্ষিণের সুপারস্টার থলপতি বিজয়। শনিবারই এক জনসভায় নজিরবিহীনভাবে প্রশংসা শোনা গেছে রাজীব গান্ধীর হত্যকারী ভেলুপিল্লাই প্রভাকরণের।

    আর এরপরই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি বলছেন, প্রভাকরণ তামিল সন্তানদের মাতৃসম ভালোবাসা দিয়েছেন। বঞ্চিত শ্রীলঙ্কান তামিলদের কণ্ঠস্বর ছিলেন প্রভাকরণ। এলটিটিই-র শীর্ষ নেতা প্রভাকরণ দীর্ঘদিন শ্রীলঙ্কায় পৃথক তামিল রাষ্ট্রের জন্য লড়াই করেছেন।

    প্রায় ৩ দশকের লড়াইয়ে শেষ পর্যন্ত তাঁকে পরাজিত হতে হয় ভারতের পাঠানো শান্তিসেনার জন্য। ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনা প্রভাকরণকে হত্যা করে। তবে এখনও তামিলনাড়ুর কট্টর দ্রাবিড়পন্থী বা তামিলপন্থীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা আছে।