গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বিজয় রূপানির

    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বিজয় রূপানির

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    লন্ডনে মেয়ের কাছে যাওয়ার ইচ্ছে অপূর্ণতা রেখেই পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী।  অন্তিম যাত্রা শেষে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। ২১টি তোপধ্বনির মধ্যে দিয়ে গান স্যালুট দেওয়া হয়েছে তাঁকে। 
    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর শেষ যাত্রায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত চোখে তাঁকে বিদায় জানান। শেষ যাত্রার আগে বিজয় রূপানির স্ত্রী অঞ্জলি রূপানি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত চোখে তাঁকে বিদায় জানান। এই সময় রূপানির স্ত্রী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ডিএনএ ম্যাচিংয়ের পরেই তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল।
    তাঁর মৃত্যুতে রাজ্য সরকার সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে, ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯২ জনের ডিএনএ নমুন মিলেছে। সোমবার দুপুর পর্যন্ত ৪৭ জনের দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।