
বিশ্বের সকলের সাহায্যেই ঝাঁপিয়ে পড়ে ভারত। দেশের পররাষ্ট্রনীতি এবং বিশ্বমঞ্চে দেশের ভূমিকা নিয়ে দিল্লিতে এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিদেশমন্ত্রীর স্পষ্ট বার্তা, বিশ্বজুড়ে যখনই কারও সাহায্যের প্রয়োজন হয়েছে, তখন ভারতই প্রথম এগিয়ে এসেছে। তবে বহু প্রজন্মের পররাষ্ট্রনীতি অনুসরণ করার ফলে নয়াদিল্লিকে অতীতের ভুল থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানে দেশ এমন পররাষ্ট্রনীতিতে এসেছে, যা উন্নত জাতীয় উন্নয়নের উপর দৃষ্টি দেয়। এটি ভবিষ্যতের প্রজন্মের জন্য ভারতের নয়া পরিকল্পনা। তাঁর কথায় উঠে এসেছে বিকশিত ভারতের কথাও।
যেকোনও কঠিন পরিস্থিতিতে পরিকল্পনা করে এগিয়ে যেরে হবে।
