গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad অমিল পানীয় জল, বিক্ষোভ গ্রামবাসীদের

    অমিল পানীয় জল, বিক্ষোভ গ্রামবাসীদের

    0
    300
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফাল্গুন মাস পড়তেই পানীয় জল সংকটে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-র  মিয়াপুর গ্রাম-র এলাকার সাধারণ মানুষরা।
    জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। বর্তমানে মিয়াপুর এলাকায় যেসব পানীয় জলের পাইপ বসানো হয়েছে, সেই পায়েব দিয়ে কখনো জল আসে কখনও জল আসে না তাই সাধারণ মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে হয়। এই পানীয় জলের সমস্যার কারণেই ব্যবহার অযোগ্য হওয়া সত্বেও এলাকার মানুষ স্থানীয় জলাশয় গুলির জল ব্যবহার করে।বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও মেলেনি সুরাহা।এরপরই সোমবার বাধ্য হয়ে গ্রামবাসী অমরপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পানীয় জলের সমস্যার পাশাপাশি ড্রেনের সমস্যার কথা তুলে ধরেন এলাকার সাধারণ মানুষ।
    ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে  আনেন। তবে, গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেছেন, তাঁর কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ এলেই ব্যবস্থা নিতেন।