আপত্তিকর অবস্থায় তৃণমূল নেতা, পোস্টে বাঁধলেন গ্রামবাসীরা

0
202
ছবি সৌজন্যে : নিজস্ব
অন্যের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তৃণমূল নেতা। দেখতে পেয়েই গ্রামবাসীরা ল্যাম্পপোস্টে বেঁধে রাখলেন যুগলকে।
ঘটনার জেরে শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়ায়। জানা গিয়েছে চালতাবেড়িয়ার উলুরদাড়ি গ্রামের ওই তৃণমূল নেতার নাম মহেশ হালদার। তিনি চালতাবেড়িায়ার অঞ্চলের তৃণমূলের কনভেনার। মহেশ হালদারের স্ত্রী ২৪৮ নম্বর বুথের তৃণমূল সদস্যা। সোমবার রাতে বিবাহিত ওই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন মহেশ।
এরপরেই স্থানীয় মানুষজন যুগলকে  ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন। এরপর পুলিশ গিয়ে ২ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।