আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা

0
131
Vinay Mohan Kwatra Ambassador of India to America
Vinay Mohan Kwatra Ambassador of India to America
আমেরিকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হয়েছেন বিনয়মোহন কোয়াত্রা। শুক্রবার এই পদে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বিদেশমন্ত্রক।
এর আগে এই পদে ছিলেন তরণজিৎ সান্ধু। চলতি বছরের শুরুতে তিনি ওই পদ থেকে সরে যান। এবার আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হতে চলেছেন দেশের প্রাক্তন বিদেশসচিব বিনয়মোহন কোয়াত্রা, যিনি বিদেশনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকায় ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন বিনয়মোহন  কোয়াত্রা। শীঘ্রই নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। ১৯৮৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিস-এ যোগ দেন বিনয়মোহন কোয়াত্রা। তারপর তিন দশক ধরে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন তিনি। অতীতে নেপালে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি। ২০১৭ সালের অগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।কূটনীতিক থাকাকালীন আমেরিকা, চিন এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিনয়মোহন কোয়াত্রা।