
জমি, সরকারি চাকরির বদলে অলিম্পিয়ান কুস্তিগীর হরিয়ানা সরকারের কাছে ৪ কোটি টাকা চেয়েছেন। নিজের পছন্দের কথা সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক। জমি, সরকারি চাকরি বা চাকা হরিয়ানা সরকারের ক্রীড়ানীতি অনুযায়ী যে কেনও একটি বেছে নিতে বলা হলে টাকাকেই বেছে নিয়েছেন তিনি। তিনটি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিনেশ।
২০২৪ প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল ম্যাচ খেলতে পারেননি তিনি। এর আগে হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী নায়াব সিংহ সাইনি জানিয়েছিলেন, রাজ্য সরকার বিনেশকে অলিম্পিকে রূপোজয়ী ক্রীড়াবিদের সমতুল্য মর্যাদা হবে।
উল্লেখ্য, হরিয়ানা গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে জিন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে বিষায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকারীদের মধ্যে অন্যতম বিনেশ ফোগাট।








