গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রাহুলের সাক্ষাৎ, কংগ্রেসে বিনেশ-বজরং   

    রাহুলের সাক্ষাৎ, কংগ্রেসে বিনেশ-বজরং   

    0
    206
    Rahul meets Vinesh Bajrang in Congress
    Rahul meets Vinesh Bajrang in Congress

    কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগির বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। খবর, হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হবেন দুই কুস্তিগির।

    বুধবার দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়েছে। তারপরেই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গেও দেখা করেন দুই কুস্তিগির। হরিয়ানায় ভোটের আর বাকি মাত্র এক মাস। তাই বজরং পুনিয়া ও বিনেশ ফোগাটকে প্রার্থী করতে হলে তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত নিতে হত।সূত্রের খবর, সেই কারণেই হয়তো রাহুল গান্ধীর সঙ্গে তাদের এই সাক্ষাৎ। ৫ অক্টোবর ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ। রাজ্যের বর্তমান শাসকদল বিজেপির সঙ্গে লড়াই করতে আম আদমি পার্টির সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে দুই তারকা কুস্তিগির কংগ্রেসে যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে।