
হরিয়ানার জুলানা আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন কুস্তিগীর ভিনেশ ফোগত। রাজনীতির মযদানে পা দেওয়ার পরেই হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।
সেই তালিকায় ৩১ জনের মধ্যে রয়েছেন ভিনেশ ফোগত। ভিনেশের সঙ্গে কংগ্রেসের হাত ধরেছেন আরো এক কুস্তিগীর বজরং পুনিয়া। কংগ্রেসের পরবর্তী তালিকাতে বজরং পুনিয়ার নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে। আগামী ৫ অক্টোবর এক দফায় অনুষ্ঠিত হবে হরিয়ানা বিধানসভা নির্বাচন। এই বিধানসভার মোট আসন সংখ্যা ৯০। প্রথম দফায় ৩১ জনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বলেছেন, কংগ্রেসে মহিলাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় । রাস্তা থেকে সংসদ পর্যন্ত লড়াই করার জন্য পাশে দাঁড়ায় । মহিলাদের পাশে এবং তাঁদের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন ভিনেশ।
