
সান্তিয়াগো বার্নাব্যুতে জাদুকরি এক রাত উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। শুধু গ্যালারিতে উপস্থিত দর্শকদেরই সারাজীবন মনে রাখার মতো স্মৃতি দেননি তিনি, যারা দেখেছেন তাদের জন্যও রাত জেগে খেলা দেখাটা ছিল সার্থক।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদকে যেভাবে ভিনিসিয়ুস ম্যাচ জেতালেন তা এক কথায় অবিশ্বাস্য। তার হ্যাটট্রিকে বার্নাব্যুতে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখা হয়েছে। ঘুরে দাঁড়ানোর ডিএনএ অবশ্য লস ব্ল্যাঙ্কোসদের শরীরে সব সময় থাকে।বার্নাব্যুতে প্রত্যাবর্তনের আরও অনেক গল্প ছিল বলেই ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি রিয়াল। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন জয়ের নায়ক ভিনিসিয়ুস। তাদের বিশ্বাস ছিল ম্যাচ জিতবেন।তিনি বলেছেন, নিজেদের ওপর বিশ্বাস ছিল।
স্টেডিয়াম এবং সমর্থকদের সম্পর্কে ধারণা ছিলই, এখানে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথমার্ধ শেষে সকলে শান্ত ছিলেন,কোচের কথা শুনছিলেন। তিনি বলেছেন, যদি প্রথম গোল পাই, আরেকটা প্রত্যাবর্তনের গল্প লিখব।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
