
অতিরিক্ত সময়ের শুরুতেই মোনাকোর সমতায় ফেরার নাটক, তবে শেষ হাসি পিএসজির। অন্য ম্যাচে প্রথম লেগের বড় ব্যবধান ঘুচিয়েও শেষ রক্ষা হলো না জুভেন্টাসের। সব মিলিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৫-২৬ সিজনের উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ১৬ দল।
ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ফিরতি লেগে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ম্যাচে সমতা ফেরায় মোনাকো।তাতে ম্যাচে উত্তেজনা চরমে ওঠে। তবে বাকি সময়ে আর নাটকীয় কিছু করতে পারেনি মোনাকো। ২-২ ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করে চ্যাম্পিয়নরা।রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়েছে বেনফিকাকে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়।প্রথম লেগে জার্মানিতে ২-০ গোলে হেরেছিল আতালান্তা। তবে ঘরের মাঠে ফিরতি লেগে ৪-১ গোলের জয়ে দু’ লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় উঠেছে ইতালিয়ান ক্লাবটি।
প্রথম লেগে তুরস্কে ৫-২ গোলে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামে জুভেন্টাস।প্লে-অফ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি, গ্যালাতাসারাই, আতালান্তা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোদো/গ্লিমট।
