গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports ভিনিসিয়ুসের হ্যাটট্রিক,রিয়ালের অবিশ্বাস্য জয়

    ভিনিসিয়ুসের হ্যাটট্রিক,রিয়ালের অবিশ্বাস্য জয়

    0
    260

    চ্যাম্পিয়নস লিগের ম্যাচ মানেই রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য কিছু করবে এটা নিশ্চিত, তেমনই এক নজির দেখা গিয়েছে আবার। চাপ সামলে ঘুরে দাঁড়িয়ে আরও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে গল্প লিখেছে তারা।

    সামনে থেকে যার নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ভিনি-রদ্রিরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।প্রথমার্ধে তেমন জোরালো আক্রমণ করতেই পারেনি রেকর্ড চ্যাম্পিয়ন দল,রিয়াল মাদ্রিদ। উল্টো নিজেদের ভুলে ৩৪ মিনিটের মধ্যে দুই গোল হজম করে তারা। এতে করে প্রথমার্ধে তারা ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে লসব্লাঙ্কোরা। তবুও ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত দু’ গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। এরপরই শুরু হয় তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

    ম্যাচের শেষ ৩০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩৩ মিনিটের মধ্যে বরুশিয়ার জালে গুনে গুনে পাঁচ গোল দেয় রিয়াল। ম্যাচে অসাধারণ দক্ষতা দেখিয়ে হ্যাটট্রিক করেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। হয়েছেন ম্যাচ সেরাও।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া