
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সৌদি লিগে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।সেই গুঞ্জনটি আগেই উড়িয়ে দিয়েছিলেন ভিনি। এবার পরিষ্কার করেই বলেছেন, স্বপ্নের ক্লাব রিয়ালেই থাকতে চান তিনি। এখন দিন গুনছেন নতুন চুক্তির।উল্লেখ্য,রিয়ালে ভিনির চুক্তি ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গত বছরও বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, উইঙ্গার ভিনিসিয়ুসকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব।
যদিও তখনও রাজি হননি ভিনিসিয়ুস।তবে তার পিছু লেগেই আছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে,নেইমারের বিকল্প হিসেবে তাকে পেতে চায় আল হিলাল,এমন খবর প্রকাশিত হয়েছে স্পেনের সংবাদ মাধ্যমেই।চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি এলেই ২৪ বছর বয়সী উইঙ্গার বলেছেন, তিনি খুবই শান্ত আছেন।
তাঁর চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করেন,যত দ্রুত সম্ভব চুক্তি রিনিউ করতে পারবেন।উল্লেখ্য,রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা, দুটি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপসহ ১৪টি ট্রফি জেতা হয়ে গেছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের। তবে তার স্বপ্নের সীমানা আরো বড়।
