জাদু দেখাতে চান ভিনিসিয়ুস

0
68
ছবি সৌজন্যে : এক্স

ভিনিসিয়ুস জুনিয়র এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস এবার একই ছন্দ ধরে রাখতে চান ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতেও।

সামনে বিশ্বকাপ, আর সেটাকেই নিজের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি।চলতি ২০২৫-২৬ সিজনের শুরুটা অবশ্য ভালো ছিল না ভিনিসিয়ুসের জন্য।টানা ১৬ ম্যাচ গোলশূন্য থাকার পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সবকিছু। এখন তিনি আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন।এই সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৪৩ ম্যাচে ১৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।তার পারফরম্যান্সই প্রমাণ করে, খারাপ সময় কাটিয়ে আবার কিভাবে নিজেকে ফিরে পাওয়া যায়।ক্লাব ফুটবলে ভিনিসিয়ুসের অর্জন ঈর্ষণীয়—দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যেই জিতেছেন তিনি।

কিন্তু জাতীয় দলের হয়ে সেই সাফল্য এখনো আসেনি। ব্রাজিলের হয়ে ৪৫ ম্যাচে মাত্র ৮টি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।