
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে গেছে। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, এর আগেই চুক্তি রিনিউ করতে যে অগ্রগতি হওয়ার কথা ছিল তা আর সামনে এগিয়ে নিয়ে যায়নি ক্লাব কর্তৃপক্ষ।
চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের খবর,পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, ২০২৬ বিশ্বকাপের পর পর্যন্ত চুক্তি নিয়ে আলোচনায় ফেরার সম্ভাবনা ক্ষীণ।সম্প্রতি রিয়াল মাদ্রিদ কোত জাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের।গত কয়েক মাসে চারবার একাদশের বাইরে রাখা হয়েছে তাকে।এর সঙ্গে যোগ হয়েছে অক্টোবরের এল ক্লাসিকোয় বদলি করা। যা নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রকাশ্য অসন্তোষ ক্লাবের ভেতরে বিতর্ক তৈরি করেছে।সূত্রগুলো বলছে, চলতি বছরের মে মাসে দু’ পক্ষ চুক্তির আর্থিক কাঠামো নিয়ে প্রায় একমত হয়েছিল।ভিনিসিয়ুসকে বছরে ২০ মিলিয়ন ইউরো
বেতন এবং অতিরিক্ত ১০ মিলিয়ন বোনাস দেওয়ার প্রস্তাব ছিল।তবে খেলোয়াড়পক্ষের দাবি, শেষ মুহূর্তে মাদ্রিদ যে প্রস্তাব দেয়, তাতে বোনাসের অংশটি বাদ পড়ে যায়।বিপরীতে ক্লাব জানায়, মৌখিকভাবে চুক্তির শর্তে একমত হয়েছিল দুই পক্ষই, কিন্তু পরে খেলোয়াড়পক্ষ সরে আসে।পরবর্তীতে আলোচনা আর কোনো অগ্রগতি পায়নি।









