ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্য 

0
83
ছবি সৌজন্যে : এক্স

লিসবনে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে বর্ণবাদী বিতর্কের মধ্যে মুখ খুললেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচ চলাকালে রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ করে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি গালিগালাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন এমবাপ্পে।এমবাপ্পের দাবি, প্রেস্তিয়ান্নি মুখে শার্ট তুলে ঢেকে রেখে পাঁচবার ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্য করেছেন। এই ঘটনার পরই ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ থাকে।এমবাপ্পে বলেন, ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড়টি পাঁচবার ভিনিকে বলেছে,তুমি বানর। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চ্যাম্পিয়নস লিগে খেলাটা দারুণ ব্যাপার, কিন্তু এই ধরনের দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য লজ্জাজনক। এই ধরনের মানুষ পেশাদার সহকর্মী হতে পারে না। একজন তরুণ খেলোয়াড়ের মাঠে দাঁড়িয়ে এমন কথা বলার স্বাধীনতা থাকা উচিত নয়।

ভিনিসিয়ুস এই ঘটনার পর মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন এমবাপ্পে। তবে সতীর্থের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন, এই সবকিছুর মাঝেও ভিনি দুর্দান্ত একটি গোল করেছে, যেটা আমাদের জিতিয়েছে।