ভিনিকেই উল্টো দুষলেন মরিনহো

0
90
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ঘিরে ভিনিসিয়ুস জুনিয়র ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি–সংক্রান্ত ঘটনার আনুষ্ঠানিক রিপোর্ট পর্যালোচনা চলছে বলে জানিয়েছে উয়েফা।রিয়াল মাদ্রিদ ও বেনফিকার চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ ম্যাচে এই বিতর্কের সূত্রপাত হয়।

বর্ণবাদের অভিযোগকারী ও অভিযুক্ত,দুজনের সঙ্গেই কথা বলেছেন বেনফিকা কোচ হোসে মরিনহো।তবে ভিনি কিংবা প্রেস্তিয়ান্নি,কারও বক্তব্যেই পুরোপুরি আশ্বস্ত হননি তিনি।উল্টো ভিনিকেই দুষেছেন মরিনহো। তার মতে, রিয়াল মাদ্রিদ তারকার উচিত হয়নি স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬০ হাজার দর্শকের সঙ্গে ঝামেলায় জড়ানো।বেনফিকার বিপক্ষে গোল করার পর কর্নার স্ট্যান্ডের কাছে গিয়ে কোমর দুলিয়ে নেচে উদযাপন করেন ভিনি। ওই উদযাপনের পরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। কার্ড দেখে ক্ষোভ প্রকাশ করেন ভিনি। এরপরই বর্ণবাদের অভিযোগের ঘটনার সূত্রপাত হয়। নিয়ম অনুযায়ী প্রায় ১১ মিনিট খেলা বন্ধ থাকে।ঘটনার সময়ের টেলিভিশন ফুটেজে দেখা যায়, জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। ম্যাচের পর বেনফিকার কোচ মরিনহো বলেছেন, দুজনের সঙ্গেই কথা বলেছেন। দুজন ভিন্নরকম কথা বলছে। প্রেস্তিয়ান্নিকে শতভাগ সমর্থন করছেন না, আবার এটাও বলতে পারছেন না যে ভিনিসিয়ুস পুরো সত্য বলেছে।তিনি আরও বলেছেন, ওই গোল পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। দারুণ একটি ম্যাচ হচ্ছিল।

বেনফিকা ভালো শুরু করেছিল, রিয়াল মাদ্রিদও ছিল শক্তিশালী।ভিনিসিয়ুস যে গোলটি করেছে, সেটা কেবল সে আর এমবাপেই করতে পারে।কিন্তু গোলের পর তার উচিত ছিল সতীর্থদের দিকে ছুটে যাওয়া,সতীর্থদের কাঁধে ঝাঁপিয়ে পড়া। ৬০ হাজার দর্শকের সঙ্গে ঝামেলায় জড়ানোর কোনো প্রয়োজন ছিল না।