গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports রোনালদোর রেকর্ড ভাঙার পথে ভিনিসিয়ুস

    রোনালদোর রেকর্ড ভাঙার পথে ভিনিসিয়ুস

    0
    1356
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্রাজিলিয়ানদের মধ্যে গোলের দিক থেকে সবার উপরে আছেন রোনালদো নাজারিও। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত খেলে ১০৪টি গোল করেছেন তিনি। এবার তাকে ছাড়িয়ে যেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র।

    রিয়ালের জার্সিতে বর্তমানে ফর্মের তুঙ্গে আছেন ভিনিসিয়ুস।চ্যাম্পিয়নস লিগে গতরাতে সালজবুর্গের বিপক্ষে রিয়ালের ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মাধ্যমেই তিনি রিয়ালের জার্সিতে শততম গোলের মাইফলক পেরিয়ে গেছেন। এখন ভিনিসিয়ুসের গোলসংখ্যা ১০১। রোনালদোর চেয়ে মাত্র ৩ গোলে পিছিয়ে তিনি।ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেছেন, রিয়ালের জার্সিতে গোল করতে পেরে খুশি। বর্তমানে রোনালদো থেকে তিন গোল পিছিয়ে আছেন, তিনি মাদ্রিদে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান হতে চান। আশা করেন আরো গোল করতে পারবেন।

    রিয়ালের হয়ে এরই মধ্যে ভিনিসিয়ুস দুইটি চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছেন,দুটো ফাইনালেই গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। জিতেছেন তিনটি লা লিগা চ্যাম্পিয়নশিপও।